সংলাপ : ঐক্যফ্রন্টে যুক্ত হলো আরও পাঁচজন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে আরও পাঁচজন যুক্ত হচ্ছেন। আলোচনায় যোগ দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়সহ আরও পাঁচজন।
আগের ১৬ জনকে মিলিয়ে নির্বাচন সামনে রেখে এ সংলাপে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ২১ জনে দাঁড়ালো।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ হবে।
কামালের দল গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টু বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পাঠানো এক চিঠিতে সংলাপের প্রতিনিধি দলে নতুন পাঁচজনকে যুক্ত করার কথা জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক ও গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহর নাম যুক্ত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে।
এএসএস/এনডিএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি