জাবিতে সাংবাদিককে পেটালো ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক সাংবাদিককে পিটিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক ছাত্রলীগ কর্মী। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলার শিকার ওই সাংবাদিক শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইতিহাস বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী ও দৈনিক ভোরের ডাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজাউল করিম হীরার উপর অতর্কিত হামলা চালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী জার্মান আলী প্রিন্স (প্রত্মতত্ত্ব বিভাগ ৪২ তম ব্যাচ)। এ সময় প্রিন্স এর সঙ্গে অর্থনীতি বিভাগের ৪১ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আপন, ইংরেজি বিভাগের ৪০ তম ব্যাচের সালাহউদ্দিন, এবং ৪১ তম ব্যাচের তানভীর উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, সে (জার্মান আলী প্রিন্স) ছাত্রলীগের কর্মী নয়, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও সুষ্ঠু বিচার দাবি করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যপক ড. তপন কুমার সাহা বলেন, অভিযুক্ত প্রিন্সকে আমরা ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছি। কারণ দর্শানোর পর পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
হাফিজুর রহমান/এসআইএস/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ