যমুনাতে ফিরলেন সুপন রায়
যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাকালীন সদস্য সুপন রায় আবারও ওই টেলিভিশনে যোগ দিয়েছেন। গত রোববার তিনি যমুনাতে অফিস করেছেন বলে জানা গেছে।
সুপন রায়সহ আরো কয়েকজন মিলেই যমুনা টেলিভিশন নিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করেছিলেন। এরপর এক পর্যায়ে যমুনা টেলিভিশন ছেড়ে যান সুপন।
দীর্ঘ বিরতির পর আবারও তিনি যমুনা টেলিভিশনে যোগ দিলেন। তিনি এখন অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবে কাজ করবেন।
এদিকে, এরই মধ্যে যমুনা টেলিভিশন ছেড়ে দিয়েছেন এর বার্তা ও অনুষ্ঠান বিভাগের পরিচালক জ. ই মামুন এবং বার্তা প্রধান জাকারিয়া কাজল।
জানা গেছে, যমুনা টেলিভিশনে যোগ দেয়ার কথা ছিলো একাত্তর টিভির আউটপুট বিভাগের প্রধান শাকিল আহমেদের। তবে শেষ পর্যন্ত সুপন রায় যোগ দেন। আর রফা হওয়াতে শাকিল আহমেদ একাত্তরেই রয়ে গেছেন।
এদিকে, যোগদানের বিষয়ে সুপন রায় কোনো মন্তব্য করতে চাননি।
এসএ/একে/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ