সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসান শাহরিয়ারের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। ইমপালস হাসপাতালের আইসিইউতে সকালে তার মৃত্যু হয়।
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
ইএ/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ২ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৩ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ
- ৪ সাংবাদিক সালিম সামাদ আর নেই
- ৫ প্রেস ক্লাবে ইফতার: ব্যস্ততার ফাঁক গলে এক অনানুষ্ঠানিক পুনর্মিলন