আইসিইউতে প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহজাহান
করোনা আক্রান্ত হয়ে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহজাহান (৭৮)। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার ভাতিজা সৈয়দ শফিউল আলম।
দৈনিক ইত্তেফাকে রিপোর্টিংসহ বিভিন্ন বিভাগে ৪৫ বছর দায়িত্ব পালন করেছেন বন্ধ হয়ে যাওয়া সাপ্তাহিক পরিবর্তনের সাবেক এই সম্পাদক। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব ছিলেন তিনি।
বঙ্গবন্ধুর সঙ্গেও ছিল তার বেশ ঘনিষ্ঠতা। তিনি ছিলেন কচি কাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা। জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য। মাথায় অপরেশনের পর তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন।
এইচএস/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ২ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৩ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ
- ৪ সাংবাদিক সালিম সামাদ আর নেই
- ৫ প্রেস ক্লাবে ইফতার: ব্যস্ততার ফাঁক গলে এক অনানুষ্ঠানিক পুনর্মিলন