সাংবাদিক জগলুল আহমেদ স্মরণে দোয়া মাহফিল
প্রয়াত সাংবাদিক এবং বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী স্মরণে শুক্রবার এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল বাদ মাগরিব বনানী জামে মসজিদে (বনানী বাজার সংলগ্ন) অনুষ্ঠিত হবে।
মরহুম জগলুল আহমেদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং শুভানুধ্যায়ীগণের এই দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে সুপরিচিত জগলুল আহমেদ চৌধুরী গত ২০১৪ সালের ২৯ নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান।
একে/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেলেন জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম
- ২ চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক
- ৩ বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ৪ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ৫ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী