বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা নিবেদন
বিজয় দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। বুধবার সকালে সংগঠনের সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে ডিআরইউ সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় অন্যদের মধ্যে সংগঠনের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দফতর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম, নারীবিষয়ক সম্পাদক সুমি খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিলানী মিলটন উপস্থিত ছিলেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য ওসমান গনি বাবুল, শেখ মাহমুদ এ রিয়াত, আজাদ হোসেন সুমন, মো. মহসিন হোসেন, ডিআরইউ বহুমুুখি সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মো. ইসারফ হোসেন ইসা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানীসহ বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
আরএম/বিএ
সর্বশেষ - গণমাধ্যম
- ১ চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক
- ২ বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ৩ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ৪ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৫ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত