ফটো সাংবাদিক রাম দুলাল আর নেই
দৈনিক প্রভাতের ফটো সাংবাদিক রাম দুলাল দেব (৫৫) আর নেই। লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগে গত এক মাস চিকিৎসাধীন ছিলেন রাম দুলাল।
২০১৩ সাল থেকেই তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে তার মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য। পরে তার মরদেহ সৎকারের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় নেয়া হবে।
এসএইচএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ২ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ৩ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৪ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৫ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব