ঢাবি সাংবাদিক সমিতির পুনর্মিলনীর রেজিস্টেশন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির ৩০ বছর পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। পুনর্মিলনীতে অংশ নিতে সংগঠনটির সাবেক সদস্যদের নিবন্ধন শুরু হয়েছে। চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুনর্মিলনীতে সংগঠনটির সাবেক সদস্যরা সপরিবারে অংশগ্রহণ করতে পারবে। পুরো পরিবারের নিবন্ধন ফি হিসেবে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নিবন্ধন করা যাবে সাংবাদিক সমিতির ওয়েবসাইট www.dujabd.org এ। আর নিবন্ধন ফি বিকাশ নম্বর- ০১৭৬৬৪৮৮২৪২ ও ০১৯৪২১৫৯৪৪২ তে পাঠানো যাবে।
অনুষ্ঠানের স্মরণিকার জন্য লেখা পাঠানো যাবে [email protected] এই ঠিকানায়। লেখা ও বিজ্ঞাপন জমা দেয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি।
সার্বিক বিষয়ে জানতে সমিতির সভাপতি আসিফুর রহমান (০১৯১১০৯২৭৯৬) ও সাধারণ সম্পাদক লালন মাহমুদ (০১৭৪২০৭৩২৬৬) এর মোবাইলফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।
এমএইচ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ২ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ৩ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৪ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৫ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব