নোয়াবের নেতৃত্বে মতিউর রহমান-একে আজাদ
সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ৯ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান সভাপতি নির্বাচিত, সমকালের প্রকাশক এ কে আজাদ সহ-সভাপতি এবং মানবজমিনের মতিউর রহমান চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
গত ৩১ ডিসেম্বর নতুন এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন- দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ ও দৈনিক করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক।
এসএ/একে/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ