নিউজ টুয়েন্টিফোরে যোগ দিলেন ইব্রাহিম আজাদ
বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর-এ যোগ দিয়েছেন একুশে টেলিভিশনের (ইটিভি) হেড অব নিউজ ইব্রাহিম আজাদ। শনিবার নিউজ টুয়েন্টিফোরে যোগ দেন তিনি।
পেশাজীবী হিসেবে ইব্রাহিম আজাদ কর্মজীবন শুরু করেন প্রিন্ট মিডিয়ায়। ভোরের কাগজের মাধ্যমে পেশাজীবন শুরু করা এ সংবাদকর্মী প্রথম আলোয় প্রতিষ্ঠালগ্ন থেকে সিনিয়র রিপোর্টার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, একুশে টেলিভিশন বন্ধের পর হেড অব নিউজ হিসেবে এটিএন বাংলায় যোগ দেন ইব্রাহিম আজাদ। এরপর এটিএন বাংলায় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একুশে টেলিভিশন নতুন মাত্রায় সম্প্রচার শুরু করলে তিনি বার্তা সম্পাদক পদে পুরনো প্রতিষ্ঠানে ফিরে যান। পরে হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেন।
এআরএস/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ২ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ৩ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৪ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৫ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব