প্রতিদিনের সংবাদের সম্পাদক হিসেবে যোগ দিলেন আবু সাঈদ খান
প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব আবু সাঈদ খান। পত্রিকাটির প্রকাশক সাংসদ মো. তাজুল ইসলাম। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান মানবজমিন পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক সমকাল পত্রিকায় প্রথমে সহকারী সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করেছেন।
প্রতিদিনের সংবাদ পত্রিকাটি এতদিন সীমিত পরিসরে প্রকাশিত হলেও আবু সাঈদ খানকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বৃহত্তর পাঠকগোষ্ঠীর সামনে পত্রিকাটিকে আনার পরিকল্পনা করছেন প্রকাশক ও সাংসদ মো. তাজুল ইসলাম।
নতুন কর্মক্ষেত্রে যোগ দিয়ে আবু সাঈদ খান জানিয়েছেন, প্রতিদিনের সংবাদের নবযাত্রার পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মার্চ মাসে পত্রিকাটির নবযাত্রা শুরু হবে। নতুন আইডিয়া আর চমক নিয়ে পাঠকের সামনে হাজির হবে পত্রিকাটি।
এআরএস/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ