অস্ত্রসহ দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আটক
ময়মনসিংহ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম এবং তার সহযোগী রাসেলকে অস্ত্রসহ আটক করেছে। রোববার ভোরে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, রোববার ভোরে শহরের মাসকান্দা বিসিক এলাকায় দৈনিক জাহান কার্যলয়ে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ৩টি চাইনিজ রাইফেলের বাট, দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
আতাউল করিম খোকন/এসএস/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেলেন জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম
- ২ চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক
- ৩ বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ৪ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ৫ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী