সাংবাদিক আলতাফ মাহমুদের শয্যাপাশে স্বাস্থ্যমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন প্রবীণ সাংবাদিক আলতাফ মাহমুদকে দেখতে গেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। সোমবার দুপুরে বিএসএমএমইউ কেবিন ব্লকের ৩য় তলায় ৩১১ নম্বর কেবিনে গিয়ে আলতাফ মাহমুদের খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী প্রবীণ সাংবাদিক আলতাফ মাহমুদ-এর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। পরে মন্ত্রী কেবিন ব্লকে ও আইসিইউতে ভর্তি বিভিন্ন রোগীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, সাবেক প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সহিদুল্লা, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) ডা. মো. জামাল উদ্দিন খলিফা, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. মোখলেজ-উজ-জামান, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ।
এমইউ/এসএইচএস/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ২ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে
- ৩ ডিআরইউ ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক জসিম ও সদস্যসচিব আরিফ
- ৪ সাংবাদিক সালিম সামাদ আর নেই
- ৫ প্রেস ক্লাবে ইফতার: ব্যস্ততার ফাঁক গলে এক অনানুষ্ঠানিক পুনর্মিলন