সাংবাদিক আলতাফ মাহমুদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদের চিকিৎসার জন্য তার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জাগো নিউজকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিক আলতাফ মাহমুদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তা দেয়ার কথা মঙ্গলবার বিকেলে জানিয়েছেন। বুধবারই তার কাছে এ টাকার চেক পৌঁছে দেয়া হতে পারে।
জানা গেছে, আলতাফ মাহমুদ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি রয়েছেন।
এসএ/একে/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ