রাজশাহীতে আলতাফ মাহমুদ স্মরণে দোয়া মাহফিল
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। মঙ্গলবার বিকেলে রাজশাহী সাংবাদিক সমাজের ব্যানারে মহানগরীর সোনাদিঘী মোড় এলাকায় মিডিয়া ভবনে এ দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় মরহুম আলতাফ মাহমুদের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। পরে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক রফিক আলম, এটিএন বাংলার রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, বৈশাখী টিভির সাংবাদিক আব্দুস সাত্তার ডলার, মাই টিভি ও জাগো নিউজের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অনতু, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন রাজশাহী বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক নূরে ইসলাম মিলন, সহ-সাধারণ সম্পাদক এমএ হাবীব জুয়েল, দফতর সম্পাদক নূরে আসলাম লিটন ও দৈনিক বার্তার মতিহার থানা প্রতিনিধি মাসুদ রানা রাব্বানী প্রমুখ।
শাহরিয়ার অনতু/বিএ
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ