ঢাকায় লালমনিরহাট সাংবাদিক ফোরামের ফল উৎসব
ঢাকায় কর্মরত লালমনিরহাট জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ লালমনিরহাট সাংবাদিক ফোরামের (এলজেএফডি) আয়োজনে মৌসুমি ফল উৎসব হয়ে গেলো।
শনিবার (১৭ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) কার্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে আম, জাম, কাঁঠাল, আনারস, ড্রাগনফল, পেয়ারা, কলাসহ নানান ফলের সমাহার ছিল।
এলজেএফডির সভাপতি শামসুল হক বসুনিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আবু সাঈদ, মিজানুর রহমান, মাহমুদুর রহমান, মো. শাহীন, সাহেদুজ্জামান সাকিব ও ওমর ফারুক।
অনুষ্ঠানে জেলার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে লালমনিরহাট সাংবাদিক ফোরাম কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনাও করা হয়।
এসএনআর/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে