গাজীপুরে জামিন পেলেন মাহফুজ আনাম
ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম গাজীপুরের আদালত থেকে জামিন পেয়েছেন। সোমবার সকালে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে ১০ হাজার টাকা বন্ডের মাধ্যমে আইনজীবী ও একজন স্থানীয় প্রতিনিধির জিম্মায় তাকে জামিন প্রদান করেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি পাঁচ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান। মিথ্যা সংবাদ ছাপিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম নষ্ট করায় ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছিল। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করায় তিনি সোমবার আদালতে হাজির হন এবং জামিন লাভ করেন।
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ২ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৩ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৪ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল
- ৫ তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর পরিকল্পনা, ডিজিটাল ক্ষমতায়নের ওপর জোর