সাগর-রুনীর খুনিদের বিচার দাবিতে ডিআরইউর গণস্বাক্ষর শুরু
সাংবাদিক দম্পতি সাগর-রুনীর খুনিদের চিহ্নিত, গ্রেফতার ও বিচার দাবিতে সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মঙ্গলবার দুপুর ১২টায় ডিআরইউ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই গণস্বাক্ষর শুরু হয়।
কর্মসূচির প্রথমদিনে শতাধিক সাংবাদিক স্বাক্ষর করেন এবং সাগর-রুনীর খুনিদের দ্রুত বিচারের দাবি জানান।
স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন, সহ-সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, প্রচার প্রকাশনা সম্পাদক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন, কার্যকরী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত, শফিকুল ইসলাম শামীম ও মহসিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ মার্চ ডিআরইউ আয়োজিত সংবাদ সম্মেলনে ১৫ মার্চ থেকে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়। সংগৃহিত সাংবাদিকদের গণস্বাক্ষরসহ স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনী রাজধানীর রাজাবাজারে তাদের নিজ বাসায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।
একে/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেলেন জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম
- ২ চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, মামুন সাধারণ সম্পাদক
- ৩ বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
- ৪ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ৫ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী