সাংবাদিক এনামুল হককে আটকে এলআরএফের নিন্দা
যমুনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক এবং ল রিপোর্টার্স ফোরমের সিনিয়র সদস্য এনামুল হক এনামকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এই নিন্দা জানান।
বিবৃতিতে অবিলম্বে এনামের পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার ও শস্তির দাবি জানিয়েছেন তারা। পাশা-পাশি এনামুল হক এনামের মুক্তির দাবিও করছে সংগঠনটি।
এছাড়া এনামের পরিবারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা চেয়ে ভাষাণটেক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেয়ায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিবৃতিতে বলা হয়, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিশ্বাস করেন যে, এনামের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার পর যদি আইন-শৃংখলা বাহিনী যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতো তা হলে আজকে তার পরিবারের উপর এই হামলার ঘটনা ঘটতো না।
এদিকে এনামের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে একটি ডেভলপার কোম্পানির মালিক পক্ষ তার লোকজন নিয়ে এনামের বাসার দেয়াল ভাংচুর করে। ভাংচুরের শব্দ পেয়ে তার পরিবারের সদস্যরা এগিয়ে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ডেভলপারের লোকজন তাদের উপর হামলা চালায় এবং ঘরের আসবাপত্র ভাংচুর করে।
হামলায় এনামের স্ত্রী তানিয়া চৌধুরী নিঝর (২৫) গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে । অন্যদিকে মারধরের এক পর্যা্য়ে ডেভলপারের লোকজন দৌড়ে বের হতে গিয়ে একজন রডের ওপর পড়ে গিয়ে আহত হয়।
অথচ পুলিশ ডেভলপারের লোকজনদের আটক না করে উল্টো সাংবাদিক এনামুল হক, তার ভাই আব্দুল্লাহ আল মামুন ও তার শ্যালক আদমজি ক্যান্টনমেন্ট কলেজে অনার্স পড়োয়া ছাত্র মাহদী গালিবকে আটক করে থানায় নিয়ে যায়।
এফএইচ/এসকেডি/পিআর