ডিআরইউ সদস্যদের ডায়াবেটিস সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্প বৃহস্পতিবার
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ৭ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী ‘ডায়াবেটিস সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্প’ আয়োজন করা হয়েছে।
নভো নরডিকসের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রেনডম সুগার টেস্টের মাধ্যমে ডায়াবেটিস নির্ধারণ ও এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
ডিআরইউ বাগান সংলগ্ন হল রুমে সকাল ১০টায় ক্যাম্প শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ডিআরইউর যেকোনো সদস্য ক্যাম্পে উপস্থিত হয়ে ডায়াবেটিস পরীক্ষা করাতে পারবেন।
এইচএস/এসএইচএস/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ