ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

সাংবাদিক মুকুল তালুকদার লাইফ সাপোর্টে

প্রকাশিত: ০৩:৪০ এএম, ২০ এপ্রিল ২০১৬

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সভাপতি ও সাংবাদিক মুকুল তালুকদার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছেন।

মুকুলের চিকিৎসার জন্য সহায়তায় ডিএসইসির কল্যাণ ফান্ডের ৫০ হাজার টাকা তার সহধর্মিণীর হাতে তুলে দেন সংগঠনের সভাপতি নাসিমা আক্তার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কেএম শহীদুল হক, কোষাধ্যক্ষ একেএম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, দফতর সম্পাদক আবু কাউছার খোকন, কার্যনির্বাহী কমিটির সদস্য দিলরুবা খান, আনজুমান আরা শিল্পী ও নাসির উদ্দিন বুলবুল প্রমুখ।

মুকুল তালুকদারের সহধর্মিণী সমাজের বিত্তবানদের কাছে তার স্বামীর চিকিৎসার জন্য সহায়তা কামনা করেছেন।

জেএইচ/এমএস/আরআইপি