সাইবার সুরক্ষা অধ্যাদেশ গণমাধ্যমের স্বাধীনতাকে সুরক্ষিত করবে
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ গণমাধ্যমের স্বাধীনতাকে সুরক্ষিত করবে বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, গত সাড়ে চার মাসে বর্তমান সরকার গণমাধ্যমের ফ্রিডম অফ স্পিচ ও ফ্রিডম অফ এক্সপ্রেশনে হস্তক্ষেপ করেছে এমন কোনো প্রমাণ দিতে পারবে না।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা পরিষদ থেকে সাইবার অধ্যাদেশ-২০২৪ এর খসড়া অনুমোদন হয়েছে এমন তথ্য তুলে ধরেন প্রেস সচিব।
এসময় জনৈক গণমাধ্যম কর্মী তার কাছে প্রশ্ন রেখে বলেন, বিগত সরকারের আমলে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে অনেক গণমাধ্যম কর্মী নানা রকম হয়রানির শিকার হয়েছেন। নতুন সাইবার অধ্যাদেশ জারি হলে গণমাধ্যম কর্মীরা হয়রানি শিকার হবে কি না? এর উত্তরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত সরকারের আমলে করা সাইবার সিকিউরিটি অ্যাক্ট ত্রুটি পূর্ণ থাকায় সেটি বাতিল করা হয়েছে। নতুনভাবে করা সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও সুরক্ষিত থাকবে।
এমআইএইচএস/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ