সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। (২৪ ডিসেম্বর) মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
তিনি বলেন, এ সরকার সাইবার স্পেসকে সবার জন্য নিরাপদ করতে চাই। আপনারা জানেন যে সাইবার স্পেসে অনেক ধরনের ক্রাইম হয়। আমাদের মা-বোনরাসহ অনেকেই নানা ধরনের বুলিংয়ের শিকার হন। শিশুদের অনেক ধরনের বুলিংয়ের শিকার হতে হয়। সাইবার স্পেসকে নিরাপদ করা সরকারের দায়িত্ব।
তিনি বলেন, বিগত সরকারের আমলে সাইবার সিকিউরিটি অ্যাক্টটি ছিল খুবই বিতর্কিত। স্বৈরাচার শেখ হাসিনা এ আইনটিকে ভিন্নমতের লোকজনের কণ্ঠ রোধে ব্যবহার করেছিল।
এমআইএইচএস/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সংবাদমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধে এলো ‘রেসপন্স প্রটোকল’
- ২ আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী
- ৩ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ৪ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৫ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ