আজকের নামাজ,সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬
LIVE
ইফতারের সময় বাকি
০০:০০:০০ সেকেন্ড
সেহরি শেষ
--:--
লাইভ
ইফতার শুরু
--:--
০০:০০:০০
লোড হচ্ছে...
রোজার নিয়ত
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ: নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাযানাল মুবারাক ফারযাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল বরকতময় রমজানের রোজা রাখার নিয়ত করছি আপনার ফরজ বিধান হিসেবে, আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
ইফতারের দোয়া
اَللّٰهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজক্বিকা আফতারতু।
অর্থ: হে আল্লাহ! আমি আপনারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং আপনারই দেয়া রিজিকে ইফতার করছি।
| রমজান | তারিখ | বার | সেহরি | ইফতার |
|---|
✔️ গুরুত্বপূর্ণ তথ্য
- সেহরি খাওয়ার সময় হল অর্ধরাত্রির পর থেকে সুবহে সাদিক পর্যন্ত। আর মুস্তাহাব হলো সুবহে সাদিকের কাছাকাছি সময় সেহরি খাওয়া।
- ইফতারের সময় হওয়ার সাথে সাথে বিলম্ব না করে ইফতার করা সুন্নত।
- ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা নষ্ট হয় না, মনে হওয়ামাত্র খাওয়া বন্ধ করতে হবে।
- রোজা অবস্থায় মেসওয়াক করা বা ব্রাশ করা জায়েজ (তবে পেস্ট পেটে না যাওয়া জরুরি)।
- অসুস্থ বা মুসাফিরের জন্য রোজা পরবর্তী সময়ে কাজা করার সুযোগ রয়েছে।
* ইসলামের বিধান অনুযায়ী সহজভাবে আমল করুন।
❌ রোজা ভঙ্গের প্রধান কারণসমূহ
- ইচ্ছাকৃত পানাহার করা।
- স্ত্রী সহবাস করা।
- ইচ্ছাকৃত যে কোনোভাবে বীর্যপাত ঘটানো।
- ইচ্ছাকৃত মুখ ভরে বমি করা।
- বিড়ি-সিগারেট বা হুঁকা সেবন করা।
- ঋতুস্রাবের রক্ত বের হওয়া, ইত্যাদি।
* অনিচ্ছাকৃত ভুলে রোজা ভঙ্গ হয় না।