ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
রাজধানীর ফার্মগেটে বোমা সদৃশ বস্তু দেখে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফার্মগেটের শেরেবাংলা নগর থানাধীন এলাকায় বোমা পাওয়ার খবর পাওয়া যায়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে আরিফ নামে এক ব্যক্তি পুলিশকে কল দিয়ে বোমা সাদৃশ্য বস্তুর সংবাদ দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ দ্রুত চলে আসে।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদের পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। তিনটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেখানে। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে।
টিটি/এসএনআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদুল আযহার পরেই শুরু হচ্ছে বর্জ্য থেকে গ্যাস-বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প
- ২ শহীদ মিনারে রাকিব হত্যা, নেপথ্যে নারী-মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের ইঙ্গিত
- ৩ সরকারি-বেসরকারি ভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন
- ৪ মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল
- ৫ ২০ বছর পর চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন ৩৩০ সার্জেন্ট-এসআই