ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

যমুনায় যাচ্ছেন আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাচ্ছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ছয়জনের একটি প্রতিনিধিদল৷

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে অবস্থান কর্মসূচি থেকে রমনা জোন পুলিশের সমঝোতায় তারা যমুনার দিকে যান।

প্রতিনিধিদলে রয়েছেন, আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ, মির রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাঈন উদ্দীন।

এসময় আন্দোলনের নেতৃত্বে থাকা মাঈন উদ্দীন বলেন, আন্দোলন করে দুবাই থেকে ফেরত আসার পর বারবার চেষ্টা করেও প্রধান উপদেষ্টার দেখা পাইনি। তিনি আমাদের বারবার দেখার করার আশ্বাস দিয়েছেন। আমাদের অনেকে এখনো দুবাইতে জেলে আছেন। নতুন করে অনেকে গ্রেফতার হচ্ছেন।

আরএএস/এমকেআর/জিকেএস