ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় এখনো ছুটির আমেজ, সড়কে যাত্রী কম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৬ মার্চ ২০২৬

ঈদের ছুটির পর আবারও টানা তিন দিনের ছুটির হাওয়া লেগেছে। ফলে রাজধানীজুড়ে এখনো বইছে ছুটির আমেজ। নগরীর সড়কে কর্মজীবী মানুষের উপস্থিতি ও গণপরিবহন চলাচলও রয়েছে সীমিত। নগরের ফাঁকা সড়কে এখনও ছুটির আমেজ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর শ্যামলী, কলেজগেট, আসাদগেট, সংসদ ভবন, খামারবাড়ি, ফার্মগেট, বিজয় সরণি ও আগারগাঁও এলাকা সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

jagonews24

সরেজমিন দেখা গেছে, রাজধানীর সড়কে সীমিত হারে চলছে গণপরিবহন। সড়কে যাত্রীর উপস্থিতি নেই বললেই চলে। কোথাও নেই কোনো যানজট, নেই গাড়ির জটলা। বাস পয়েন্টগুলোতেও নেই যাত্রীর ভিড় বা গাড়ির জটলা। বিভিন্ন ট্রাফিক পয়েন্ট দ্বায়িত্ব পালন করছেন ট্রাফিক সদস্যরা। এছাড়াও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বায়িত্ব পালনে চিত্র দেখা গেছে।

এছাড়াও সড়কে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল চোখে পরার মতন।

মিরপুর রুটে চলাচলকারী বিকল্প পরিবহনের চালকের সহকারী বলেন, মানুষ এখনও ঈদের ছুটি শেষ করে ঢাকায় ফিরতে পারেনি। রাস্তা একদম ফাঁকা। তেমন কোনো যাত্রীয় নেই।

jagonews24

শতাব্দী পরিবহনের চালকের সহকারী হাবিব বলেন, রাস্তায় যাত্রী খুব কম। ঈদের দুইদিন আগে থেকেই যাত্রী নেই। আজও রাস্তা ফাঁকা। অল্প কিছু যাত্রী আছে যারা ছুটির দিন হওয়ার কারণে ঘুরতে বের হয়েছে। তবে বিকেলে ঘুরতে বের হওয়া মানুষ বাড়বে। আশা করি বিকালের দিকে বা সন্ধ্যার আগে রাস্তায় যাত্রী বাড়বে।

কেআর/এমআইএইচএস/