আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় নৌবাহিনীর সাফল্য
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌবাহিনীর সদস্যরা/ছবি:আইএসপিআর
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং তিলাওয়াত প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গত ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। গ্রুপ ভিত্তিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ সদস্য অংশগ্রহণ করেন এবং দুটি ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেন।
পবিত্র কোরআনের ‘১০-পারা গ্রুপ’-এ বাংলাদেশ নৌবাহিনীর গোলাম রব্বানী এবং ‘৩-পারা গ্রুপ’-এ মো. সাব্বির আহমেদ রৌপ্যপদক অর্জন করেন। ৯ ফেব্রুয়ারি মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয়।
টিটি/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা