মোহাম্মদপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৭
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপারেশন ডেভিল হান্টে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন আকাশ (২৫), সেলিম (২৪), রাকিব (২৯), ইমন (২৪), রতন হোসেন (২৬), স্বপন (২৪ ও হিরু মিয়া (৪৫)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এসব তথ্য জানান ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
তিনি বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্টে ১৪ ফেব্রুয়ারি রাতব্যাপী থানা এলাকার বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে তিনজন, চুরির অভিযোগে একজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, ১৫১ ধারায় একজন ও ডিএমপি অধ্যাদেশে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান।
টিটি/জেএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ কেউ ‘উৎকোচে’ ভরে নিচ্ছেন ট্যাংকি, লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না অনেকেই
- ২ মিরপুরে ফুটপাত দখল করে ‘নীরব’ চাঁদাবাজির অভিযোগ
- ৩ শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে ইউএস-বাংলা
- ৪ নারীরা ক্রমেই উগ্রবাদী শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন
- ৫ কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে: সিপিডি