ছিনতাইকারী সন্দেহে উল্টো করে ঝুলিয়ে রাখা দুই যুবক ঢাকা মেডিকেলে
রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে উল্টো করে ঝুলিয়ে রাখা দুই যুবক বকুল (৪০) ও নাদিমকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়।
উত্তরা পশ্চিম থানা উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই দুই যুবককে ছিনতাইকারী সন্দেহে স্থানীয় জনতা উত্তরা বিএনএসআই ভবনের সামনের ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে রাখে। পরে আমরা খবর পেয়ে তাদের প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
এসআই আরও বলেন, আহত বকুল জিজ্ঞাসাবাদে জানান তিনি মিরপুরের ফুটপাতে ব্যবসা করেন এবং নাদিম গাড়িচালক বলে জানান।
কাজী আল-আমিন/বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ২ প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি, দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ
- ৩ মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
- ৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিক বিদেশি মন্ত্রীর সাক্ষাৎ
- ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ