পল্লবীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬ জন গ্রেফতার
রাজধানীর পল্লবী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী, চিহ্নিত মাদক কারবারি ও ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলো- সুজন (২৪), সজিব (১৮), তারেক (১৮), আরিফ (১৯), মেহেদী হাসান (২১) ও রিপন (৫০)।
শুক্রবার (৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
পল্লবী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত পল্লবী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সুজনের বিরুদ্ধে পল্লবী থানায় দুটি ডাকাতির মামলা, দুটি মাদকের মামলা ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/এমএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা