বায়িং হাউজের আড়ালে হাতিরঝিলে চলছিল মাদক ব্যবসা
প্রায় ৫ কোটি টাকা দামের এক লাখ ৬০ হাজার পিস ইয়াবার বৃহৎ চালানসহ চার কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতাররা হলেন নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), আল-মামুন (৩২), মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক (৪৬) ও ফারুকের স্ত্রী তানিয়া (৩২)।
শনিবার (২২ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহমেদ।
শামীম আহমেদ বলেন, শুক্রবার (২১ মার্চ) দিনগত রাতে সুনির্দিষ্ট অভিযোগ এ গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।
তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদক কারবারিরা অর্জিত অর্থ দিয়ে বায়িং হাউজ ও আবাসন ব্যবসা পরিচালনা করছে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, বায়িং হাউজ-আবাসন ব্যবসার আড়ালে হাতিরঝিলে তারা গড়ে তুলেছিলেন রমরমা মাদক ব্যবসা। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে রমনা সার্কেলের পরিদর্শক লোকমান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন।
টিটি/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা