ভারত থেকে এলো আরও সাড়ে ৯ হাজার টন চাল
এমভি ইয়াং সেইং জাহাজে ভারত থেকে চাল এসেছে
ভারত থেকে আরও ৯ হাজার ৫০০ টন চাল নিয়ে এমভি ইয়াং সেইং ১৫১ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের ১৫ জানুয়ারি সম্পাদিত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৫) ভারত থেকে এ চাল কেনা হয়।
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ টন চাল এরই মধ্যে দেশে পৌঁছেছে।
এনএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের র্যালি ও সমাবেশ
- ২ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী
- ৩ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ৪ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৫ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান