প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর সাক্ষাৎ
চীনের পানিসম্পদ মন্ত্রী লি গোইয়িং শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
চীন সরকারের আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় পার করছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেছেন। এছাড়া ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
ডা. ইউনূস শনিবার (২৯ মার্চ) দেশে ফিরবেন।
এমইউ/এএমএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা