যাত্রীদের ভোগান্তি কমাতে গাবতলী বাস টার্মিনালে ভোক্তার অভিযান
ঈদযাত্রায় ভোগান্তি নিরসনে টিকিটের অতিরিক্ত মূল্য ঠেকাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৯মার্চ) সকাল সাড়ে ১০টা নাগাদ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো.আব্দুল জব্বার মন্ডরের নেতৃত্বে অভিযানটি শুরু হয়।
অভিযানকালে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা রুটের সুমন ডিলাক্স (এসডি) পরিবহনের একটি গাড়ির দুই কাউন্টার থেকে এক আসন দুইবার বিক্রির কারণে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ভোক্তা অধিকারের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
কেআর/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা