জরুরি ত্রাণ-ওষুধ নিয়ে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
ফাইল ছবি
জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।
রোববার (৩০ মার্চ) বিশেষ বিমানে বাংলাদেশের উদ্ধারকারী দল মিয়ানমার যাবে।
শনিবার (২৯ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে: মার্কিন জরিপ
- ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তায় শিশু জন্ম দিলেন মা
শুক্রবার মিয়ানমারে দুই দফায় ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনের প্রভাবে মিয়ানমারের একপাশে থাইল্যান্ড ও অন্যপাশে বাংলাদেশও তীব্র ঝাঁকুনি অনুভব করে।
দেশটির জান্তা সরকার জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে অন্তত এক হাজার দুজন মানুষ প্রাণ হারিয়েছেন। ভূমিকম্পের পর শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রাথমিকভাবে ১৪৪ জন মানুষের প্রাণহানির কথা জানিয়েছিল।
টিটি/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা