এক ঘণ্টা পর নিভলো শাহবাগে ফুলের দোকানের আগুন
রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৫ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাত ৯টা ৫৩ মিনিটের দিকে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
টিটি/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৩ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ৪ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৫ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা