অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
রোববার (২৮ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট দল/ প্রতিনিধির পাঠানো ছবি
চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা ব্যবসার আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের অভিযোগের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট দল। রোববার (২৮ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তানজির আহমেদ বলেন, দুদকের প্রধান কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম আলফা আই প্রোডাকশনের অফিস সরেজমিনে পরিদর্শন করে, বিভিন্ন রেকর্ডপত্র যাচাই করে ও অফিসে অবস্থানরত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে। এছাড়া অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়, যা পর্যালোচনা করে কমিশন বরাবর একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
এসএম/এসএএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে বললেন শ্রমমন্ত্রী
- ২ সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ
- ৩ ‘থানায় আগুন-এসআইকে পুড়িয়ে হত্যা’ করা সমন্বয়ক মাহদীকে জিজ্ঞাসাবাদ
- ৪ ৫ বছরে ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান
- ৫ সচিবালয়ে প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাত ঘণ্টা