ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে আহত দুই শিক্ষার্থী ঢামেকে
ফাইল ছবি
রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তারা হলেন- মো. নাজমুন সাকিব (১৮) ও মোহাম্মদ সিয়াম (১৭) ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে তাদের ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনা ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। তার জেরে আজ সিটি কলেজে হামলা ও ভাঙচুর শুরু করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালান।
কাজী আল-আমিন/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা