মাঠ প্রশাসন
কর্মকর্তা-কর্মচারীদের ফোন-ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় কমিটি
জনপ্রশাসন মন্ত্রণালয়/ফাইল ছবি
মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা দিতে পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ কমিটি গঠন করে আদেশ জারি করা হয়। পাঁচ সদস্যের এ কমিটির আহ্বায়ক যুগ্মসচিব (বিধি-১ অধিশাখা)।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), যুগ্মসচিব (সংগঠন ও ব্যবস্থাপনা-৩ অধিশাখা), যুগ্মসচিব (বাজেট ব্যবস্থাপনা অধিশাখা)। উপসচিব (প্রশাসন-২ শাখা) কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন।
আরও পড়ুন
‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ এর প্রস্তাবনা মোতাবেক মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা প্রদানের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দাখিলের অনুরোধ জানানো হয়েছে আদেশে।
আরএমএম/ইএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে