আফতাবনগরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাদিয়ার ভাই তানজিম নওশাদ বলেন, আমার বোন কিশোরগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিল। আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় মেজো বোনের বাসা কালাচাঁদপুরে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠে। পথে চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা