ইতালিতে নতুন রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
ইতালিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবদুস সোবহান সিকদারকে নিযুক্ত করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
আবদুস সোবহান সিকদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সাবেক সদস্য। তিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও আইএমইডি সচিব ছিলেন। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সোবহান সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। এছাড়া যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসন বিভাগে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন তিনি।
আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন