মিরপুরে পাইপলাইনের কাজ করার সময় মাটিচাপায় শ্রমিক নিহত
ফাইল ছবি
রাজধানীর মিরপুরের মানিকদী বাজার এলাকায় পাইপলাইনের কাজ করার সময় মাটিচাপা পড়ে মো. লতিফ (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. হানিফ (৬০) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (৯ মে) ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক লতিফকে মৃত ঘোষণা করেন। হানিফকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুজনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রবিন বলেন, ভোরের দিকে মানিকদী বাজার এলাকায় ওয়াসার পাইপলাইনে কাজ করছিলাম আমরা। এমন সময় মাটিচাপা পড়ে দুইজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক লতিফকে মৃত ঘোষণা করেন। আমরা তাদের পূর্ণ ঠিকানা জানি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা