বাড্ডায় ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. আকাশ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনার পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার সহকর্মী সুমন জানান, দুপুরে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আকাশ। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকাশের গ্রামের বাড়ি ভোলা জেলায়। তিনি নির্মাণাধীন ওই ভবনে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা