দিনেদুপুরে চাপাতির কোপ
মগবাজারে ছিনতাইয়ের ঘটনায় মামলা
রাজধানীর মগবাজারে দিনেদুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী আবদুল্লাহ বাদী হয়ে ডিএমপির হাতিরঝিল থানায় মামলাটি করেন।
রোববার (২৫ মে) রাতে ভুক্তভোগী আবদুল্লাহ এ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে সোমবার (২৬ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গতরাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনজকে অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি।
এর আগে ছিনতাইয়ের এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়।
সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুইজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এ সময় ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকে। এ সময় আশপাশে কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরবর্তী সময় ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করে।
কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকে।
টিটি/এসএনআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের র্যালি ও সমাবেশ
- ২ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী
- ৩ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ৪ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৫ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান