বেশি ভাড়া আদায় লাবিবা ক্লাসিককে ৫ হাজার টাকা জরিমানা
বেশি ভাড়া আদায়ের জন্য লাবিবা ক্লাসিক লিমিডেট পরিবহনের কাউন্টারে অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইনের ৮০ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
এ সময় মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
আসন্ন কোরবানির ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পরিদর্শন শেষে ডিএনসিসির প্রশাসক জানান, ভোর থেকেই যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাবিবা ক্লাসিক লিমিটিড পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী মুহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এমএএস/এমএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক