প্রবাসে নাগরিক সেবাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সেবা দিতে বিদেশে তাদের নিজ নিজ শহরে বেসরকারি উদ্যোগে নাগরিক সেবাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, সেবাকেন্দ্র স্থাপিত হলে সেখান থেকেই প্রবাসীরা পাসপোর্ট নবায়ন ও জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সংগ্রহ করতে পারবেন।
শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বিদেশ সফরে গেলে প্রবাসী বাংলাদেশিরা প্রায়ই আমাদের সরকারি সেবা পেতে নানারকম দুর্ভোগের কথা জানান। তাদের কথা চিন্তা করেই বেসরকারি উদ্যোগে পরিচালিত নাগরিক সেবাকেন্দ্র স্থাপনের এ উদ্যোগ করা হচ্ছে।
এমইউ/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা