চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ৭৪ হাজার কোরবানির পশুর চামড়া সংগ্রহ
কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে আড়তে আনা হচ্ছে/ ছবি- জাগো নিউজ
চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় এ বছর ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।
এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৭ লাখ ৪৫৪টি। এছাড়া ছাগলের চামড়া রয়েছে ৭৪ হাজার ৩০২টি। সোমবার (৯ জুন) সকালে চট্টগ্রাম বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
জেলাগুলোর মধ্যে চট্টগ্রামে সংগ্রহ করা চামড়ার সংখ্যা দুই লাখ ৭২ হাজার ১০০টি। এছাড়া, কক্সবাজারে ৩৭ হাজার ৮৮৯টি, নোয়াখালীতে এক লাখ ১৩ হাজার ৮৩১টি, চাঁদপুরে ২৩ হাজার ৬৫টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯ হাজার ৭৩১টি, খাগড়াছড়িতে পাঁচ হাজার ৮৪৯টি, লক্ষ্মীপুরে ১১ হাজার ৮৩৭টি, ফেনীতে ১৩ হাজার ৫০৯টি, রাঙ্গামাটিতে দুই হাজার ৮৪৮টি, বান্দরবানে দুই হাজার ২৯৯টি এবং কুমিল্লায় এক লাখ ৯১ হাজার ৭৮৫টি চামড়া সংগ্রহ করা হয়েছে।
- আরও পড়ুন
ঈদের তৃতীয় দিন যে সময় পর্যন্ত কোরবানি করা যাবে
ফ্রিতেও নিচ্ছে না ছাগলের চামড়া, ফুটপাতে ফেলে যাচ্ছেন ব্যবসায়ীরা
জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার থেকে বিনামূল্যে সরবরাহ করা লবণ দিয়ে।
এবছর কোরবানির পশুর চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে এতিমখানা, মসজিদ ও মাদরাসাগুলোতে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হবে।
এমএএস/কেএসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রীদের উপচে পড়া ভিড়, বাস সংকট, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
- ২ চট্টগ্রামে নির্বাচনের সব প্রস্তুতি শেষ
- ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
- ৪ ভোটের প্রস্তুতি সম্পন্ন, প্রত্যাশার চাপের সঙ্গে আছে চ্যালেঞ্জও
- ৫ নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে, আশা ইসি আনোয়ারুলের