খলিলুর রহমান
শিগগির নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি
নির্বাচন কমিশন (ইসি) শিগগির পরবর্তী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে সন্তোষজনক উল্লেখ করে এই আশা প্রকাশ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
শুক্রবার (১৩ জুন) লন্ডনের একটি হোটেলে এই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
খলিলুর রহমান বলেন, নির্বাচনের সময় নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কোনো সমস্যা দেখছি না। যৌথ বিবৃতিতে আমরা উভয় পক্ষই নির্বাচনের বিষয়ে আমাদের অবস্থান নিয়ে কথা বলেছি। আমরা আশা করি নির্বাচন কমিশন শিগগির নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উভয়েই বলেছেন যে তারা বৈঠকের ফলাফল নিয়ে খুশি।
বিএনপি নেতার কথার সঙ্গে সুর মিলিয়ে ড. খলিলুর বলেন, উভয় পক্ষই সন্তুষ্ট না হলে যৌথ বিবৃতি জারি করা হতো না।
এর আগে লন্ডনে তাদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।
এতে বলা হয়েছে, তারেক রহমানও ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
- ২ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ৩ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৫ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া